চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতকানিয়া উপজেলার দক্ষিণ আমিলাইষ গ্রামে বৃহস্পতিবার সকালে পুকুরে গোসল করার সময় ইসপা (৫) ও আইরিন (৮) নামে খালাতো দুই বোন পানিতে ডুবে মারা গেছে।
সাতকানিয়ার স্থানীয় বাসিন্দা এম নাজিম মাহমুদ জানান, কয়েক দিন আগে ইসপা ও আইরিন তাদের নানার বাড়ি বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার সকালে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তারা মারা যায়। ইসপার বাড়ি সাতকানিয়ার চরতি ইউনিয়নে এবং আইরিনের বাড়ি বাঁশখালী উপজেলায়।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক আব্দুর রউফ অবশ্য জানান, তারা এখনও বিষয়টি শোনেননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/১৮২২ ঘ.
bdnews24