২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জরুরি আইন ভঙ্গের অভিযোগে ১১জন আটক

শহরের রূপাতলী এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ১১জনকে আটক করেছে র‌্যাব। মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে এরা মিছিল করার উদ্যোগ নিচ্ছিল বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 03:13 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

বরিশাল, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরের রূপাতলী এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ১১জনকে আটক করেছে র‌্যাব। মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে এরা মিছিল করার উদ্যোগ নিচ্ছিল বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। র‌্যাবের লেফটেন্যান্ট কমান্ডার কে এম মামুনুর রশিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরুরি আইন ভঙ্গের অভিযোগে আটক শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হবে।" আটককৃতরা এখন র‌্যাব হেফাজতে আছে। তাদের সহেযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান মামুনুর রশিদ। র‌্যাব কর্মকর্তারা জানান, সোমবার রাতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ মোল্লাকে আটক করা হয়। এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি শহীদ চৌধুরীর নেতৃত্বে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে র‌্যাব কার্যালয়ের দিকে শ্রমিকরা মিছিল করার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় র‌্যাবের হাতে আটক হন সভাপতিসহ ১১ জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১১৪ ঘ.