২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ইউনিয়ন নেতা মানব ৪ দিনের রিমান্ডে

যৌথবাহিনীর হাতে আটক ছাত্র ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র দেবকে ৪ দিনের পুলিশ রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। এর আগে সেনা কর্তৃপক্ষ তাকে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 07:19 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা,১৭ সেপ্টেম্বর(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যৌথবাহিনীর হাতে আটক ছাত্র ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র দেবকে ৪ দিনের পুলিশ রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। এর আগে সেনা কর্তৃপক্ষ তাকে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করে। ঢাকা মূখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এসএম মইনুদ্দীন আহমেদ মানবকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। সোমবার দুপুরে মানবেন্দ্র দেবকে শাহবাগ থানায় নেয়া হয় বলে উপ-পরিদর্শক আখতার মোর্শেদ জানান। মানবেন্দ্র দেবকে শাহবাগ এলাকায় সেনাবাহিনীর গাড়ি ভাংচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সময় মানব মধুর ক্যান্টিনে ছিলেন বলে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা দাবি করেছেন । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএনএ/এসকে/১৬৪২ঘ.