২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"সরকার যেন আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে আনে"

"ছেলের মুক্তির জন্য আমি সরকারের সহযোগিতা চাচ্ছি। সরকার যেন আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে আনে।" সোমবার আফগানিস্তানে অপহৃত ব্র্যাক কর্মকর্তা নুরুল ইসলামের বাড়িতে গেলে তার বৃদ্ধা মা জহুরা বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন। বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামে ওই বাড়িতে গিয়ে দেখা গেল, নুরুল ইসলামের অপহরণের খবর পেয়ে ভেঙে পড়েছে গোটা পরিবার। পরিবারের সদস্যরা জানালেন, ছেলের কথা মনে করে জহুরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। জহুরা বেগম বললেন, "আমি আমার ছেলের মুক্তি চাই। আমরা মুসলমান, আফগানিস্তানে যারা অপহরণ করেছে তারাও তো মুসলমান। আশা করি তারা আমার ছেলেকে হত্যা করবে না। তাকে মুক্তি দেবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 05:09 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

যশোর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "ছেলের মুক্তির জন্য আমি সরকারের সহযোগিতা চাচ্ছি। সরকার যেন আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে আনে।" সোমবার আফগানিস্তানে অপহৃত ব্র্যাক কর্মকর্তা নুরুল ইসলামের বাড়িতে গেলে তার বৃদ্ধা মা জহুরা বেগম এই প্রতিবেদককে কথাগুলো বলেন। বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামে ওই বাড়িতে গিয়ে দেখা গেল, নুরুল ইসলামের অপহরণের খবর পেয়ে ভেঙে পড়েছে গোটা পরিবার। পরিবারের সদস্যরা জানালেন, ছেলের কথা মনে করে জহুরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। জহুরা বেগম বললেন, "আমি আমার ছেলের মুক্তি চাই। আমরা মুসলমান, আফগানিস্তানে যারা অপহরণ করেছে তারাও তো মুসলমান। আশা করি তারা আমার ছেলেকে হত্যা করবে না। তাকে মুক্তি দেবে।" মরহুম গফুর মোল্লার ছেলে নুরুল ইসলাম ১৯৯৮ সালে ব্র্যাকে যোগ দেন। ২০০৫ সালে আঞ্চলিক ব্যবস্থাপকের দায়িত্ব নিয়ে আফগানিস্তানে যান তিনি। চার ভাই তিন বোনের মধ্যে নুরুল ইসলাম সবার বড়। আফগানিস্তানের লোগার প্রদেশে ব্র্যাকের আঞ্চলিক কমকর্তা নুরুল ইসলামকে শনিবার দুপুরে তার কার্যালয় থেকে অপহরণ করা হয়। এ সময় বন্দুকধারীরা ৩০ হাজার আফগান মুদ্রা লুট করে। তার অপহৃত হওয়ার দুদিন আগে ব্র্যাকের আরেক কর্মকর্তা আব্দুল আলিম বন্দুকধারীদের গুলিতে নিহত হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২৩০৩ ঘ.