২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় গফফার বিশ্বাসের ছেলে শিবলী গ্রেপ্তার

খুলনা-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সাংসদ আব্দুল গফফার বিশ্বাসের বড় ছেলে শিবলী বিশ্বাসকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার রাত সাড়ে আটটায় রূপসা সেতু এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 06:39 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

খুলনা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খুলনা-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সাংসদ আব্দুল গফফার বিশ্বাসের বড় ছেলে শিবলী বিশ্বাসকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার রাত সাড়ে আটটায় রূপসা সেতু এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুলনা মহনগর বিশেষ শাখার সহকারী কমিশনার ইদ্রিস আলী ভুঁইয়া রাতে বিডিনিউজ টুয়েন্টিফোরকে জানান, শিবলী বিশ্বাস (৩৮) ঢাকা থেকে সড়ক পথে খুলনা আসছেন এ খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল সন্ধ্যায় রূপসা সেতু এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে আটটার দিকে শিবলীয় একটি প্রাইভেট কারে রূপসা সেতু এলাকায় পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হয়। কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ প্রশ্নের জবাবে ইদ্রিস আলী ভূঁইয়া জানান, শুক্রবার রাতে গ্রেপ্তারকৃত গফফার বিশ্বাসের ছোট ছেলে সোহেল বিশ্বাসের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে শিবলীকে গ্রেপ্তার করা হয়। শিবলী বিশ্বাস দক্ষিণবঙ্গ পরিবহন মালিক-শ্রমিক পরিষদের সহ-সভাপতি। সাবেক সাংসদ গফফার বিশ্বাস বর্তমানে কারাগারে আছেন। বিডিনিউজ টুয়েন্টিফেঅর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০৩১ ঘ.