২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে সংঘর্ষের ঘটনায় শ্রমিকদের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ৩

সাভারে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছে। সংঘর্ষে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ফেদার লাইট কারখানার তিন শ্রমিককে। এদিকে শনিবার ইপিজেড এলাকা ছিল শান্ত। কারখানাগুলোতেও উৎপাদন হয়েছে বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 01:02 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

সাভার, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাভারে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছে। সংঘর্ষে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ফেদার লাইট কারখানার তিন শ্রমিককে। এদিকে শনিবার ইপিজেড এলাকা ছিল শান্ত। কারখানাগুলোতেও উৎপাদন হয়েছে বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ। ইপিজেডের নতুন জোনে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মালিকানাধীন ফেদার লাইট লিমিটেড নামে পোশাক কারখানার এক শ্রমিক হত্যার 'গুজবে' বৃহস্পতিবার অসন্তোষ শুরু হয়। এরপর শুক্রবার শ্রমিকরা ওই কারখানাসহ বেশ কয়েকটি কারখানায় ভাংচুর এবং সড়ক অবরোধ করে। ওই সময় পুলিশ-শ্রমিক সংঘর্ষে অর্ধশত আহত হয়। সংঘর্ষের ঘটনায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মীর বাছিরুল আলম বাদি হয়ে শনিবার একটি মামলা করেন। এতে ফেদার লাইট কারাখানার ইলিয়াস মিয়া ও মনিরুজ্জামান নামে দুই শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। বাছিরুল আলম সাংবাদিকদের বলেন, "শুক্রবার ডিইপিজেড চত্ত্বরে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ২০ জন পুলিশ সদস্য আহত হন। তাই সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।" আসামি ইলিয়াস ও মনিরুজ্জামানকে শুক্রবার রাত ১০টার দিকে ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম। এছাড়া শনিবার সকালে ইপিজেডের পাশে বাইপাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আদম আলী নামে ফেদার লাইট কারখানার আরও এক শ্রমিককে। কারখানা ভাংচুরের ঘটনায় কোনও মামলা না হওয়ার বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, "ক্ষতিগ্রস্ত কোনও প্রতিষ্ঠান অভিযোগ না করায় এ ধরনের মামলা হয়নি। শুধু পুলিশ আহতের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।" তিনি আরও জানান, ফেদার লাইট কারখানার মান নিয়ন্ত্রণ কর্মকর্তা (কোয়ালিটি ইন্স