২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে দূষিত ১০টি স্থান

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নিরপেক্ষ পরিবেশ সংস্থা বিশ্বের সবচেয়ে বেশি দূষণের শিকার ১০টি স্থানের তালিকা প্রকাশ করেছে। ব্ল্যাকস্মিথ ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানটির তালিকায় কয়েকটি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ও বর্তমান রাশিয়ার বিভিন্নস্থান ছাড়াও রয়েছে নতুন দুই উঠতি অর্থনৈতিক শক্তি ভারত ও চীনের কয়েকটি জায়গার নাম। প্রতিবেদনে বলা হয়েছে, তালিকাভুক্ত শহর ও নগরগুলোতে মোট প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ মারাত্মক দূষণের শিকার হচ্ছে। মূলত রাসায়নিক, ধাতব ও খনি শিল্পের কারণে এ দূষণ হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 09:43 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা ,১৫ সেপ্টেম্বর(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)-- যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নিরপেক্ষ পরিবেশ সংস্থা বিশ্বের সবচেয়ে বেশি দূষণের শিকার ১০টি স্থানের তালিকা প্রকাশ করেছে। ব্ল্যাকস্মিথ ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানটির তালিকায় কয়েকটি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ও বর্তমান রাশিয়ার বিভিন্নস্থান ছাড়াও রয়েছে নতুন দুই উঠতি অর্থনৈতিক শক্তি ভারত ও চীনের কয়েকটি জায়গার নাম। প্রতিবেদনে বলা হয়েছে, তালিকাভুক্ত শহর ও নগরগুলোতে মোট প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ মারাত্মক দূষণের শিকার হচ্ছে। মূলত রাসায়নিক, ধাতব ও খনি শিল্পের কারণে এ দূষণ হচ্ছে। এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দীর্ঘমেয়াদী অসুখ এবং অকাল মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। ব্ল্যাকস্মিথ ইনস্টিটিউট এর তালিকাটি সাজানো হয়েছে বর্নাণুক্রমে। এলাকার আকার,জনসংখ্যা এবং দূষণের ধরণের ব্যাপক তারতম্যের কারণে এতে দূষণের মাত্রা মেপে ক্রম করা হয়নি। প্রতিষ্ঠানটি ২০০৬ সাল থেকে এ তালিকা তৈরি করছে। তালিকাতে ভারতের সুকিন্দা ও ভাপি নামে দুটি স্থান আছে। সুকিন্দা এলাকায় ১২টি খনি রয়েছে যাতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। এসব খনি থেকে বিষাক্ত রাসায়নিক পদার্থ খাবার পানির উৎসে মিশছে। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আজারবাইজানের শিল্পনগরী সুমগাইয়িতের নামও তালিকায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখানকার শিল্প কারখানাগুলো বিষাক্ত রাসায়নিক পদার্থ ও ভারি ধাতুর ব্যাপক দূষণ ছড়াচ্ছে। এতে বলা হয়, সুমগাইয়িত এলাকার মানুষের মধ্যে ক্যান্সার আক্রান্ত হওয়ার হার দেশের সার্বিক গড়ের প্রায় ৫১ শতাংশ বেশি। শিশুদের জন্মগত ত্র"টি ও জেনেটিক পরিবর্তনের হারও সেখানে খুব বেশি। সবচেয়ে দূষণের শিকার অন্য জায়গাগুলো হচ্ছে: রাশিয়ার দজ্রঝিনস্ক ও নরিলস্ক, ইউক্রেনের চেরনোবিল, চীনের লিনফেন ও তিয়ানিং, পেরুর লা ওরোইয়া এবং জাম্বিয়ার কাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/১৫১৫ ঘ.