২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা তুলে নেওয়ার সময় আসেনি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, জরুরি অবস্থা তুলে নেওয়ার সময় এখনো আসেনি। সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এরই ধারবাহিকতায় একসময় জরুরি অবস্থা তুলে নেওয়ার সময় আসবে। শুক্রবার বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ঘরোয়া রাজনীতির ওপর কোনো শর্ত আরোপ করা হয়নি। কীভাবে ঘরোয়া রাজনীতি পরিচালিত হবে তার 'ব্যাখ্যা' দেওয়া হয়েছে যাতে সবাই এ ব্যাপারে সঠিক ধারণা পান। ( আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 02:25 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, জরুরি অবস্থা তুলে নেওয়ার সময় এখনো আসেনি। সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এরই ধারবাহিকতায় একসময় জরুরি অবস্থা তুলে নেওয়ার সময় আসবে। শুক্রবার বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ঘরোয়া রাজনীতির ওপর কোনো শর্ত আরোপ করা হয়নি। কীভাবে ঘরোয়া রাজনীতি পরিচালিত হবে তার 'ব্যাখ্যা' দেওয়া হয়েছে যাতে সবাই এ ব্যাপারে সঠিক ধারণা পান। বড় রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব পরিবর্তনে সরকার বা এর কোনো অংশের চেষ্টার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, "সরকার এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়- এ কথা আমি নিশ্চয় নির্দ্বিধায় বলতে পারব।" দেশে দ্বৈতশাসন নেই উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী শুধু সরকারকে সহায়তা করছে। তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। গণমাধ্যমের কিছুটা 'সেলফ রেগুলেটরি' ভূমিকা রাখা উচিত মন্তব্য করে তিনি বলেন, সরকারের কাজের সমালোচনা করা সংবাদপত্র ও গণমাধ্যমের অধিকার। আমি আশা করব, এই সমালোচনা বস্তুনিষ্ঠ হবে। 'দুর্নীতি দমন টাস্কফোর্সের কার্যক্রম ধীরে ধীরে সীমিত হয়ে আসবে'