২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আবার শুরু

টানা সাড়ে ১১ ঘন্টা বন্ধ থাকার পর শুক্রবার ভোর সাড়ে পাঁচটা থেকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 06:39 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টানা সাড়ে ১১ ঘন্টা বন্ধ থাকার পর শুক্রবার ভোর সাড়ে পাঁচটা থেকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ আবার শুরু হয়েছে। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ মাহমুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাতেই ঈশ্বরদী থেকে ক্রেনবাহী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন বগি পুন:স্থাপন করায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসের ইঞ্জিন ও একটি বগি সেতুর পূর্ব প্রান্তের ইব্রাহিমাবাদ স্টেশনে লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এসি/১১৩৬ ঘ.