বগুড়া, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শহরতলীতে অজ্ঞাত এক যুবককে জবাইয়ের পর সন্ত্রাসীরা পেট্টোল ঢেলে চেহারা বিকৃত করে ফেলেছে।
এলাবাসী জানায়, শহরতলীর পাল্শা এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে গত বুধবার রাতে সন্ত্রাসীরা ২৫ বছরের এক যুবককে জবাই করে হত্যার পর তার গায়ে পেট্টোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। বৃহস্পতিবার সকালে ঘটনা জানাজানি হলে শত শত মানুষ সেখানে ভিড় করে। তবে, কেউ তার পরিচয় জানতে পারেনি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৪৪৬ ঘ.
bdnews24