২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

রাজধানীর খিলগাঁও এলাকায় বুধবার সড়ক দুর্ঘটনায় আব্বির আহম্মেদ নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে চড়ে অফিসে যাওয়ার সময় পেছন থেকে একটি বাসা তাদের ধাক্কা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 04:47 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকায় বুধবার সড়ক দুর্ঘটনায় আব্বির আহম্মেদ নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে চড়ে অফিসে যাওয়ার সময় পেছন থেকে একটি বাসা তাদের ধাক্কা দেয়। আব্বির আহম্মেদ (৪০) স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের বনানী শাখার হিসাবরক্ষক। তার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামার গ্রামে। তিনি সবুজবাগের ৪৪/১ মায়াকানন এলাকায় পরিবারে নিয়ে থাকতেন। তার চাচাতো ভাই মিলন হাসপাতালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আব্বির তার বন্ধু আনাউল খানের মোটরসাইকেলে চড়ে সকাল আটটার দিকে বাসা থেকে বনানীর কার্যালয়ের উদ্দেশে বের হন। খিলগাঁও ফ্লাইওভারের সামনে ছালছাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে রাস্তায় পড়ে যান। পরে লোকজন গুরুতর আহত অবস্থায় আব্বির আহম্মেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। তার বন্ধু আনাউল স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। খিলগাঁও থানার উপ-পরিদর্শক রাফাত আরা সুলতানা জানান, ছালছাবিল পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় নিহতের বড় ভাই সাব্বির আহম্মেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/এমএইচবি/২২৩১ ঘ.