২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের তারে জড়িয়ে সার্কাসের হাতির মৃত্যু

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেত্ক-তেঘরিয়া চরগরকূল এলাকায় বুধবার দুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে সার্কাসের একটি হাতি মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 04:10 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেত্ক-তেঘরিয়া চরগরকূল এলাকায় বুধবার দুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে সার্কাসের একটি হাতি মারা গেছে। হাতির মাহুত বিল্লাল হোসেনও (২২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হাতিটির নাম সেকান্দর (৩৫)। টঙ্গীবাড়ি থানার উপ পরিদর্শক লুৎফর রহমান জানান, প্রধান সড়কে বৈদ্যুতিক তার নিচু থাকায় ওই দুর্ঘটনা ঘটে। টঙ্গীবাড়ি উপজেলার সোনারং মাঠের সার্কাসের সঙ্গেই এটি ছিল। কলাগাছ খায়ানোর জন্য হাতিটিকে চর এলাকায় নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। হাতির মৃতদেহটি রাস্তায় পড়ে থাকায় রাস্তাটি বন্ধ হয়ে গেছে। মরা হাতি দেখতে সেখানে অনেক মানুষের ভিড় জমেছে। টঙ্গীবাড়ি ও ফতুল্লা থানার পুলিশ হাতিটির মৃতদেহ অপসারণ ও ঘটনা তদন্তে কাজ করছে। নিউ স্টার সার্কাসের এ হাতিটির মালিক আব্দুস সামাদ। হাতিটির দাম প্রায় ৫ লাখ টাকা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২২১২ ঘ.