২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যার দায়ে এক দম্পতির যাবজ্জীবন

নগরীর পাঁচলাইশ এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় এক দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 04:01 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর পাঁচলাইশ এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় এক দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ইনামুল হক ভূইঁয়া বুধবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল হামিদ মোল্লা প্রকাশ রাজু ও তার প্রথম পক্ষের স্ত্রী কদোভান্নেছা। মামলার বিবরণে জানা যায়, আবদুল হামিদ মোল্লা ও তার প্রথম স্ত্রী কদোভান্নেছা ২০০১ সালের ১৪ মে পাঁচলাইশ থানার মোহাম্মদপুরে তাদের বাসায় মোল্লার দ্বিতীয় পক্ষের স্ত্রীর বড়ভাই হেলাল উদ্দিনকে (২৩) ডেকে এনে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মামা মোহাম্মদ শাহাবুদ্দিন বাদি হয়ে এ হামিদ মোল্লা ও কদোভান্নেছাকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. নুরুন্নবী ওই দুইজনকে অভিযুক্ত করে ২০০২ সালের ২৩ জুলাই অভিযোগপত্র দাখিল করেন এবং একই বছরের ২৯ অক্টোবর আদালতে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমআই/২২০৩ ঘ.