২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরখানে ডাকাতি, সন্দেহভাজন ৫ জন আটক

রাজধানীর উত্তরখান এলাকায় একটি বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রায় ২ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। সোমবার দিবাগত রাতের এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা,সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরখান এলাকায় একটি বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রায় ২ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। সোমবার দিবাগত রাতের এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। উত্তরখান থানার সহ উপ-পরিদর্শক হাবিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে ২০/২২ জনের একটি ডাকাতদল তুরাগ নদী পথে ট্রলারে করে বাউথারপুর এলাকায় যায়। তারা ওই এলাকার বড়বাড়িটেকে আব্দুল আউয়ালের বাসায় হানা দেয়। তিনি জানান, ডাকাতরা বাসার লোকজনকে মারধর করে নগদ প্রায় ২৫ হাজার টাকা স্বর্ণালংকারসহ ২ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। একই বাসায় আউয়ালের ভাই আব্দুল জব্বার খানও থাকতেন। পুলিশ নদীতে অভিযান চালিয়ে মঞ্জুরুল ইসলাম, কুদ্দুস, হারান, হাসিবুর এবং শাহ আলম নামে ৫ জনকে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে আটক করে বলেও হাবিবুর রহমান জানিয়েছেন। এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/এমএ/১৯৫৮ঘ.