ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২৮ অক্টোবর খুলে দেওয়া হবে। মঙ্গলবার বিকেলে উপাচার্য অধ্যাপক সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে সিন্ডিকেটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী রোজা ও ঈদের পর ২৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। তবে রমজান মাসে বিশ্ববিদ্যালয় কার্যালয় খোলা থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ২৩ আগস্ট সরকার জগন্নাথসহ দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএসএস/এসএম/জেকে/এমএ/১৮৩১ ঘ.
bdnews24