২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একজন অতিরিক্ত সচিব ও দুইজন যুগ্ম-সচিব বদলি

প্রশাসনের একজন অতিরিক্ত সচিব ও দুইজন যুগ্ম-সচিবকে সোমবার বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 02:17 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন অতিরিক্ত সচিব ও দুইজন যুগ্ম-সচিবকে সোমবার বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব উর রহমানকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান এবং ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মতুর্জা আহমেদকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে। এছাড়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব অপূর্ব কুমার বিশ্বাসকে বিনিয়োগ বোর্ডের সদস্য করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৯১০ ঘ.