২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান ইউসুফ চৌধুরী মারা গেছেন

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ চৌধুরী রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় সৌদি আরবের মক্কার জিয়াদ হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 08:30 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ চৌধুরী রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় সৌদি আরবের মক্কার জিয়াদ হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। ইউসুফ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। পরিবার জানায়, ইউসুফ চৌধুরীর ইচ্ছা অনুযায়ী তার লাশ মক্কায় দাফন করা হবে। ইতোমধ্যে তার তিন ছেলে স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী ও ডা. রমিজ উদ্দিন চৌধুরী সোমবার সকালে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। ইউসুফ চৌধুরী ওমরাহ পালনের উদ্দেশ্যে গত শুক্রবার ঢাকা থেকে মক্কায় যান। শনিবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জিয়াদ হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৮৬ সালে দৈনিক পূর্বকোণ প্রকাশ শুরু করেন ইউসুফ চৌধুরী। এছাড়াও বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৪২৭ ঘ.