২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো দলীয় কার্যালয়ে ঢুকতে পারেননি বিএনপি কর্মীরা

সরকার ঘরোয়া রাজনীতি চালুর ঘোষণা দেওয়ায় সোমবার সকাল থেকেই দেশের দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তবে প্রয়োজনীয় 'অনুমতি' না থাকায় এখনো বিএনপির কাউকে কার্যালয়ের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এ অবস্থায় বিএনপির সহ দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দপ্তরে আড়াই ঘণ্টা অপেক্ষা করে 'অনুমতি' না পেয়ে দলের কার্যালয়ের সামনে ফিরে এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 06:42 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সরকার ঘরোয়া রাজনীতি চালুর ঘোষণা দেওয়ায় সোমবার সকাল থেকেই দেশের দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তবে প্রয়োজনীয় 'অনুমতি' না থাকায় এখনো বিএনপির কাউকে কার্যালয়ের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এ অবস্থায় বিএনপির সহ দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দপ্তরে আড়াই ঘণ্টা অপেক্ষা করে 'অনুমতি' না পেয়ে দলের কার্যালয়ের সামনে ফিরে এসেছেন। খালেদা জিয়া মনোনীত নতুন মহাসচিব দেলোয়ার হোসেনের সমর্থক শতাধিক কর্মী সকাল সাড়ে ৮ টা থেকে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। তবে পুলিশের বাধার মুখে তারা কার্যালয়ের ভেতরে ঢুকতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ তথ্য সম্পাদক রিজভী আহমেদ। অন্যদিকে বঙ্গবন্ধু এভিনিউ'র আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হয়েছেন। তারা নির্বিঘে