ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করবেন না, অক্টোবর থেকে তাদের বিরুদ্ধে অভিযানে নামবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর অধ্যাদেশ অনুযায়ী কালো টাকার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান।
রোববার সন্ধ্যায় এনবিআর কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বদিউর রহমান বলেন, ''কার কাছে কতো অবৈধ টাকা আছে সে ব্যাপারে আমার কাছে বান্ডিল বান্ডিল ইনফরমেশন আছে। কার অ্যাকাউন্টে কত টাকা আছে সে ব্যাপারেও যথেষ্ট তথ্য এনবিআরে আছে। ৩০ সেপ্টেম্বরের পর এদের ধরতে অভিযানে নামবে রাজস্ব বোর্ড। কাউকেই ছাড় দেওয়া হবে না।''
তিনি বলেন, ''এর আগেও ব্যাক্তিগতভাবে আমি অপ্রদর্শিত আয় বৈধ্য করার সময়সীমা বাড়ানোর পক্ষে ছিলাম না। সরকার বিভিন্ন দিক বিবেচনা করে সময় বাড়িয়েছিল। কিন্তু এবার আর সময় বাড়ানো হবে না।''
এনবিআর চেয়ারম্যান বলেন, ''ইতোমধ্যে কর ফাঁকির অভিযোগে ২৫ জন বিশিষ্ট ব্যাক্তির বিরুদ্ধে মামলা করেছে এনবিআর। অনেকের বিরুদ্ধে আদালত রায়ও ঘোষণা করেছে। আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হবে। এটা রাজস্ব আদায় বাড়াতে ভূমিকা রাখবে। মানুষ যাতে স্বপ্রণোদিত হয়ে কর দেয় সে ব্যাপারে নানা ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে রাজস্ব বোর্ড।''
তিনি জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৫ হাজার ২৮৩ জন দুই হাজার ৫৩০ কোটি টাকার অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। আর এ থেকে সরকার ৪৫১ কোটি টাকা কর পেয়েছে।
সরকার গত ৪ জুন দুই মাসের জন্য অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ ঘোষনা করে। এরপর এ সুবিধার মেয়াদ আরও দুই মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়।
আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ''আইএমএফ রাজস্ব খাতের সংস্কার এবং কর ও জিডিপির অনুপাত বাড়ানোর পরামর্শ দিয়েছেন। চলতি বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাসী অভিহিত করে তা পূরণ হবে কি না সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন প্রতিনিধিরা। তবে আমি তাদের আশ্বস্ত করে বলেছি, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সাত মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে আমাদের কিছু সীমাবদ্ধতার কথাও তাদের জানিয়েছি আমি।''
নিজের প্রতিষ্ঠানের কর্মীদের সমালোচনা করে তিনি বলেন, ''আমি আইএমএফ প্রতিনিধিদের বলেছি, রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতার অভাব আছে। তারা স্বপ্রণোদিত হয়ে কাজ করতে চায় না। যতোটুকু কাজ না করলেই নয়, ততোটুকুু করেই তারা বাসায় চলে যায়। দায়িত্ব নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা কাজ করে না। কম কাজ করা আমাদের এখানে একটা নিয়মে (কালচারে) পরিণত হয়েছে। অন্যদিকে অনেক কর্মকর্তা করদাতাদের সঙ্গে যোগসাজস করে আদায় করা রাজস্ব সরকারের কোষাগারে জমা না দিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। বেতন কম হওয়ায় অনেকে বাধ্য হয়ে এ পথ বেছে নেয়। তবে সা
bdnews24