ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার আইনজীবীর মাধ্যমে বলেছেন- "খন্দোকার দেলোয়ার হোসেন, হান্নান শাহসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন সেটাই দলের সিদ্ধান্ত। বিএনপি দল একটাই। এর বাইরে কোনও কিছু নেই।"
আইনজীবী সানাউল্লাহ মিয়া রোববার বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
সোমবার সানাউল্লাহ মিয়া ছাড়াও আরেক আইনজীবী আহমেদ আজম খান কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। গত সোমবার গ্রেপ্তার হওয়ার খালেদা জিয়া এই প্রথম তার আইনজীবীদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেলেন।
আইনজীবী আহমেদ আজম খান বিকেল সাড়ে ৩টায় বিশেষ কারাগারে প্রবেশ করেন এবং বেরিয়ে আসেন ৫টায়। এর পর ভেতরে ঢোকেন আইনজীবী সানাউল্ল
bdnews24