ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘরোয়া রাজনীতির ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির সংস্কারপন্থী নেতা আবদুল মান্নান ভূঁইয়া।
রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরপরই তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ''সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এর ফলে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বৈঠক করে নির্বাচন কমিশনের সঙ্গে আলাচনায় বসতে পারবে।"
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারের এই সিদ্ধান্তের কারণে নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা সম্ভব হবে। মান্নান ভূঁইয়া এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সরকারকে সহযোগিতা করার আহবান জানান।
বিডিনিউজ টুয়েন্টিআের ডটকম/এসএম/এমএইচবি/২০২৫ ঘ.
bdnews24