২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিকল্প শুধু পুলিশই: আইজিপি

পুলিশের বিকল্প শুধু পুলিশই। পুলিশের কাছে দূরে থাকলে সমস্যার সমাধান হবে না। বরং পুলিশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেই আইন-শৃঙ্খলার উন্নতি ঘটাতে হবে। এ কথা বলেছেন পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। রোববার সকালে বগুড়ার গাবতলী মডেল থানা উদ্বোধন শেষে থানা চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 11:43 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

বগুড়া, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশের বিকল্প শুধু পুলিশই। পুলিশের কাছে দূরে থাকলে সমস্যার সমাধান হবে না। বরং পুলিশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেই আইন-শৃঙ্খলার উন্নতি ঘটাতে হবে। এ কথা বলেছেন পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। রোববার সকালে বগুড়ার গাবতলী মডেল থানা উদ্বোধন শেষে থানা চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুলিশ প্রধান বলেন, "স্বাধীনতার পর থেকে গত ৩৬ বছরে পুলিশের কোনও পরিবর্তন হয়নি। শুধু পোশাকের রঙ বদলেছে। এখন লেগেছে সত্যিকারের পরিবর্তনের হাওয়া। সার্ভিস ডেলিভারি, পুলিশি কার্যক্রমের মধ্য দিয়ে পুলিশ জনগণের কাছাকাছি আসতে পারছে। জনগণও নির্ভয়ে পুলিশের কাছে আসছে।" পুলিশের সুযোগ-সুবিধার অপ্রতুলতার কথা তুলে ধরে নূর মোহাম্মদ বলেন, "পুলিশের সীমাবদ্ধতা আছে। ছুটি কম, ২৪ ঘণ্টাই কাজ করতে হয়; তাই পুলিশের ভুল হতেই পারে। ফলে অনেক সময় তাদের কাছ থেকে জনগণ আশানুরূপ ব্যবহার পায় না।" এ জন্য পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর জোর দেন পুলিশ প্রধান। এর পাশাপাশি জনগণের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব প্রদর্শনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। নূর মোহাম্মদ বলেন, "মডেল থানা মানেই শুধু বিল্ডিং নয়। পুলিশের আচরণ ভেতর থেকে পরিবর্তন না হলে মডেল হিসেবে কাজ করতে পারবে না।" বগুড়া জেলা পুলিশ সুপার জামিল আহম্মেদের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম শহিদুল হক, বগুড়া জেলা প্রশাসক হুমায়ুন কবির প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭৪৩ ঘ.