আমিনুল ইসলাম রানা
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "আইত তিনডার শুম পানি ঘরের মধ্যে ঢুইকছে, ফজরের নামাজ পড়িবার পর ঘরের ব্যামাক জিনিসপত্র সরাইতেছি। সেয়ানা দুইডা মাইয়া নিয়া কোমর পানির মধ্যে বাসন-কোসন নিয়া আস্তার উপর উঠছি। মরার পানি, যত সমিস্যা গরিব ম্যানষের। কয়দিনের মধ্যেই দুই বার বন্যা, আমাগো দুখের সীমা নাই। মনে করছিলাম আর বুঝি বন্যা হইব না; কিন্তু এ্যাহন কী করমু, ভাইবা পাইতাছি না।"
কথাগুলো সিরাজগঞ্জ পৌর এলাকার বেপারীপাড়ার আলেকা বেগমের। এক বন্যার কবল থেকে মুক্ত হতে না হতেই আবার বন্যায় জেলার বেশিরভাগ মানুষের অবস্থা এখন আলেকা বেগমের মতোই। সরেজমিন ঘুরে জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম রানা।
জুলাই-আগস্টের বন্যায় সিরাজগঞ্জ জেলা শহরই তলিয়ে যায় কোমর পানিতে। সরকারি হিসেবে মারা যান ৪৪ জন। ক্ষতিগ্রস্ত হয় ২১৫০ কিলোমিটার সড়ক ও ৯১৪টি শিক্ষা প্রতিষ্ঠান। এক লাখ ৬০ হাজার ঘর বিনষ্ট হয়। ৮০ হাজার একর জমির ফসলহানি এবং ব্যাপক সংখ্যক তাঁত নষ্ট হয়ে যায়।
যমুনায় পানি বাড়তে থাকায় গত শুক্রবার রাত থেকে নিচু সদর ও কাজীপাড়া উপজেলা প্লাবিত হতে শুরু করে। সা
bdnews24