২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নগরীর বায়েজিদ থানার শীতল আবাসিক এলাকা থেকে শনিবার রাতে শিশু অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার শরিফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, রাত সাড়ে আটটার দিকে আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। এসময় অপহরণকারী চক্রের অপর চার-পাঁচজন সদস্য পালিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 09:38 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজিদ থানার শীতল আবাসিক এলাকা থেকে শনিবার রাতে শিশু অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার শরিফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, রাত সাড়ে আটটার দিকে আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। এসময় অপহরণকারী চক্রের অপর চার-পাঁচজন সদস্য পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হল, মোহাম্মদ মহিউদ্দিন প্রকাশ তাইফুর (২০) এবং মোহাম্মদ আলাউদ্দিন (২২)। র‌্যাব কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থল থেকে দুটি চাপাতি, ছয়টি কালো মুখোশ, ছয়সেট কালো পোশাক, তিনটি হকিস্টিক, ও দুটি খেলনা পিস্তল উদ্ধার হয়। গ্রেপ্তারের ঠিক আগে তারা অপহরণের প্রস্তুতি নিচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে ওই দুজন র‌্যাবের কাছে স্বীকার করেছে। শরিফ হোসেন জানান, পালিয়ে যাওয়া অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৩৩৫ ঘ.