ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুরসহ সিলেট ও ফেনীর নিুাঞ্চলে আবারো বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। চলতি বছরের জুলাই-আগস্টের বন্যায় ঘরবাড়ি হারানো মানুষ যখন বাড়ি ফিরতে শুরু করেছে, তখনই দ্বিতীয় দফায় প্লাবিত হতে শুরু করেছে বিস্তীর্ণ অঞ্চল। গত ২৪ ঘণ্টায় দেশের সব নদীতেই পানি বেড়েছে। সিলেট শহরে পানি ঢুকে পড়ার আশঙ্কা করছে জেলা প্রশাসন।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, ২৪টি পয়েন্টে ১৪টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। রেকর্ড করা পয়েন্টগুলোর মধ্যে ৪৮টি পয়েন্টে পানি বেড়েছে, কমেছে আটটিতে।
কেন্দ্রের বুলেটিনে বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও বিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ বৃষ্টিপাত আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকবে।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ব্রহ্মপুত্র অববাহিকায় কুড়িগ্রাম পয়েন্টে ধরলা, গাইবান্ধা পয়েন্টে ঘাগট, নুন খাওয়া ও চিলমারি পয়েন্টে বহ্মপুত্র, বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ, আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি যথাক্রমে বিপদ সীমার ৯০, ১২২, ৩০, ৩৯, ৭৬ ও ১০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে বিপদ সীমার ৪৬ ও ৩৩ সেন্টিমিটার ওপরে রয়েছে পদ্মা। ঝিকরগাছা পয়েন্টে কপোতাক্ষ নদীর পানি ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সিলেটের কানাইঘাট, সিলেট ও সুনামগঞ্জ পয়েন্টে সুরমা বিপদ সীমার ১৮৩, ২৫ ও ৪৫ সেন্টিমিটার ওপরে রয়েছে। অমলসিদ ও শেওলা পয়েন্টে কুশিয়ারা বিপদসীমার ১৮৪ ও ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কুমিল
bdnews24