জামালপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইসলামপুর উপজেলার নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামানকে দুর্নীতির অভিযোগে পুলিশ শনিবার গ্রেপ্তার করেছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আসাদুজ্জামান একই ইউনিয়নের রায়েরপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিউদ্দিনের কাছ থেকে একটি প্রকল্পের কাজ দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা নেন।
এ অভিযোগে মঙ্গলবার থানায় মামলা হয়েছে জানিয়ে ওসি করিম বলেন, "ওই মামলার পরিপ্রেক্ষিতেই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯২৫ ঘ.
bdnews24