২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফকিরাপুলে বাস থেকে ছয় ডাকাত আটক

রাজধানীর ফকিরাপুলে চট্টগ্রামগামী একটি বাস থেকে বৃহস্পতিবার রাতে ছয় ডাকাতকে আটক করেছে র‌্যাব। ডাকাতির উদ্দেশ্যে যাত্রী সেজে বাসে ওঠে বলে তারা স্বীকার করেছে। আটক ছয় জন হলো- দলনেতা ফজল ও তার সঙ্গী মোশাররফ, মারুফ, আলম, খোকন এবং ফজলু। তাদের মতিঝিল থানা হেফাজতে পাঠানো হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ক্যাপ্টেন শেখ তারেক আজিজ আহমেদ জানান, আগে থেকেই তারা ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের এই বাসের যাত্রীদের ওপর নজর রাখছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 08:03 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফকিরাপুলে চট্টগ্রামগামী একটি বাস থেকে বৃহস্পতিবার রাতে ছয় ডাকাতকে আটক করেছে র‌্যাব। ডাকাতির উদ্দেশ্যে যাত্রী সেজে বাসে ওঠে বলে তারা স্বীকার করেছে। আটক ছয় জন হলো- দলনেতা ফজল ও তার সঙ্গী মোশাররফ, মারুফ, আলম, খোকন এবং ফজলু। তাদের মতিঝিল থানা হেফাজতে পাঠানো হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ক্যাপ্টেন শেখ তারেক আজিজ আহমেদ জানান, আগে থেকেই তারা ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের এই বাসের যাত্রীদের ওপর নজর রাখছিলেন। তিনি জানান, এক পর্যয়ে তারা সন্দেহভাজনদের পরিকল্পনার ব্যাপারে নিশ্চিত হন। পরে রাত পৌনে ১১টায় গাড়ি ছাড়ার আগে র‌্যাব সদস্যরা ওই ছয় জনকে চ্যালেঞ্জ করে। আটকের পর তাদের কাছে থেকে একটি পিস্তল ও একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি পরিকল্পনার কথা স্বীকার করে। ক্যাপ্টেন শেখ তারেক বলেন, "আটক ছয় জন র‌্যাব সদস্যদের জানিয়েছে, ফেনী এলাকায় তাদের আরো লোক রয়েছে। বাসটি ওই এলাকার কোন নিরিবিলি স্থানে পৌঁছালে তারা ডাকাতি করতো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/এমএইচবি/০১২৩ ঘ.