২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল সিটি করপোরেশনে ২৩৬ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন কর আরোপ ছাড়াই বরিশাল সিটি করপোরেশন চলতি অর্থবছরের জন্য ২৩৬ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৪৯১ টাকার বাজেট ঘোষণা করেছে। এই বাজেট গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ৩১ শতাংশ বা ৭৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৩৭৩ টাকা বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

বরিশাল, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নতুন কর আরোপ ছাড়াই বরিশাল সিটি করপোরেশন চলতি অর্থবছরের জন্য ২৩৬ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৪৯১ টাকার বাজেট ঘোষণা করেছে। এই বাজেট গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ৩১ শতাংশ বা ৭৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৩৭৩ টাকা বেশি। বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু বৃহস্পতিবার বিকেলে নগরভবনে এক বিশেষ সভায় ২০০৭-০৮ অর্থ বছরের জন্য এ বাজেট ঘোষণা করেন। সভায় একই সঙ্গে গত অর্থবছরের ১৬৩ কোটি ৪ লাখ ৪৮ হাজার ১১৮ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। সিটি মেয়র মজিবর রহমান সরোয়ার চলতি বছরের ২৮ মে যৌথবাহিনীর হাতে আটক হওয়ার কারণে নির্ধারিত সময়ের প্রায় তিনমাস পর বাজেট ঘোষণা করলো বিসিসি। বাজেট ঘোষণার সময় ওয়ার্ড কমিশনার, বিসিসি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীর মানুষ নগর ভবনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/টিএইচ/জেকে/২১৫৯ ঘ.