২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় নতুন একটি ফেরিঘাট চালু

বন্যার কারণে দুটি ঘাট ব্যবহারের অনুপোযোগী হয়ে যাওয়ার ২০ দিন পর বৃহস্পতিবার দৌলতদিয়ায় নতুন একটি ফেরিঘাট চালু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 03:43 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

রাজবাড়ী, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার কারণে দুটি ঘাট ব্যবহারের অনুপোযোগী হয়ে যাওয়ার ২০ দিন পর বৃহস্পতিবার দৌলতদিয়ায় নতুন একটি ফেরিঘাট চালু করা হয়েছে। বন্যার সময় পদ্মা নদীর ভাঙ্গনে দৌলতদিয়ার ৩টি ফেরিঘাটের মধ্যে ২টি তলিয়ে যাওয়ায় বিআইডব্লিউটিএ জরুরিভাবে ৭ লাখ টাকা ব্যায়ে নতুন এই ঘাটটি স্থাপন করে। সড়ক ও জনপথ বিভাগ যানবাহন ওঠানামার জন্য ১৫ লাখ টাকা ব্যায়ে পৃথক একটি সংযোগ সড়ক তৈরি করেছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-জোনের নির্বাহী প্রকৌশলী শহিদুর রহমান জানান, বালুচরের নতুন এই ঘাটটি দিয়ে প্রাথমিকভাবে ছোট ও হালকা যানবাহন পারাপারের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে এই ঘাট দিয়ে ভারী যানবাহনও পারাপার হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২১৩২ ঘ.