২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাত বার্ষিকী পালিত

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৩৬ তম শাহাদাতবার্ষিকী বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদের পরিবারসহ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি সংসদ, সহযোগিতা মানবিক উন্নয়ন সংস্থা, চিত্রা থিয়েটারের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচির মধ্যে ছিল বীরশ্রেষ্ঠের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 01:50 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

নড়াইল, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৩৬ তম শাহাদাতবার্ষিকী বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদের পরিবারসহ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি সংসদ, সহযোগিতা মানবিক উন্নয়ন সংস্থা, চিত্রা থিয়েটারের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচির মধ্যে ছিল বীরশ্রেষ্ঠের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভা। সহযোগিতা মানবিক উন্নয়ন সংস্থা উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আলোচকরা তার জীবনের বিভিন্ন কৃতিত্বপূর্ণ দিকের উপর আলোকপাত করেন। এতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী ফজিলাতুন্নেসা উপস্থিত ছিলেন। মুন্সী হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক শিক্ষা কর্মকর্তা মুন্সী আব্দুল মান্নান, পৌর কমিশনার শরিফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৯৪৭ ঘ.