২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরিয়া সারের দাম আপাতত বাড়ানো হচ্ছে না: শিল্প উপদেষ্টা

বন্যায় ক্ষয়-ক্ষতির কথা চিন্তা করে ইউরিয়া সারের দাম আপাতত বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী। বুধবার দুপুরে আশুগঞ্জে জিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কারখানা পরিদর্শনের আগে এক মতবিনিময় সভায় উপদেষ্টা জানান, দেশে ইউরিয়া সারের ব্যাপক চাহিদা থাকায় সরকার বিদেশ থেকে তা আমদানির চেষ্টা চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 01:08 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যায় ক্ষয়-ক্ষতির কথা চিন্তা করে ইউরিয়া সারের দাম আপাতত বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী। বুধবার দুপুরে আশুগঞ্জে জিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কারখানা পরিদর্শনের আগে এক মতবিনিময় সভায় উপদেষ্টা জানান, দেশে ইউরিয়া সারের ব্যাপক চাহিদা থাকায় সরকার বিদেশ থেকে তা আমদানির চেষ্টা চালাচ্ছে। সংস্কারের মাধ্যমে জিয়া সারকারখানার উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও সরকারের রয়েছে গীতিআরা সাফিয়া জানান। এর আগে তিনি সার কারখানার জেটিতে 'জীবনতরী' নামে ভাসমান একটি হাসপাতাল উদ্বোধন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৯০৮ ঘ.