২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা মিথ্যা প্রমাণিত হবে: শেখ হাসিনা

শেখ হাসিনার বিশ্বাস, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা প্রমাণিত হবে। বুধবার বিকেলে তিন ব্যক্তিগত কর্মচারী বিশেষ কারাগারে তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। হাসিনার তিন কর্মচারী প্রতিকা, শারমিন ও মার্জনা বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় সংসদ চত্ত্বরের বিশেষ কারাগারে যান। সাড়ে ৪টার দিকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের জানান, ছোট বোন শেখ রেহানা, ছেলে জয় ও মেয়ে পুতুলের সঙ্গে কথা বলতে না পারায় খুব কষ্টে আছেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 01:03 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিশ্বাস, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা প্রমাণিত হবে। বুধবার বিকেলে তিন ব্যক্তিগত কর্মচারী বিশেষ কারাগারে তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। হাসিনার তিন কর্মচারী প্রতিকা, শারমিন ও মার্জনা বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় সংসদ চত্ত্বরের বিশেষ কারাগারে যান। সাড়ে ৪টার দিকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের জানান, ছোট বোন শেখ রেহানা, ছেলে জয় ও মেয়ে পুতুলের সঙ্গে কথা বলতে না পারায় খুব কষ্টে আছেন শেখ হাসিনা। প্রতিকা বলেন, "শেখ হাসিনা সবার দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে দায়ের মামলাগুলো মিথ্যা প্রমাণিত হবে, তিনি ন্যায় বিচার পাবেন।" প্রতিকা, শারমিন ও মার্জনা কারাগারে শেখ হাসিনার জন্য কলা, আপেল ও চেরি ফল নিয়ে যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/জেকে/১৮৫১ ঘ.