২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাত বার্ষিকী মঙ্গলবার

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৩৬ তম শাহাদাত বার্ষিকী মঙ্গলবার। ১৯৭১ সালের এদিন তিনি যশোরের গোয়ালহাটি গ্রামে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 04:09 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

নড়াইল, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৩৬ তম শাহাদাত বার্ষিকী মঙ্গলবার। ১৯৭১ সালের এদিন তিনি যশোরের গোয়ালহাটি গ্রামে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন। দিনটি পালন উপলক্ষে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি সংসদ, চিত্রা থিয়েটার, বেসরকারি সংস্থা 'সহযোগিতা' ও শহীদের পরিবার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে কোরআনখানি, মিলাদ মাহফিল ও স্মরণ সভা। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর নূর মোহাম্মদ তার চার সঙ্গীকে নিয়ে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন এবং পাশের সুটিপুর পাক হানাদার বাহিনীর ঘাঁটির উপর নজর রাখছিলেন। একপর্যায়ে হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের ফাঁদে ফেলার চেষ্টা করে। বিপদ বুঝতে পেরে মাত্র চারজনকে নিয়েই শত্র"র ঘাঁটি আক্রমণ করেন নূর মোহাম্মদ। শুরু হয় সম্মুখযুদ্ধ, এ সময় আহত সঙ্গী নান্নু মিয়াকে সামলাতে গেলে হানাদারদের মর্টারশেলের আঘাতে মারাত্মক আহত হন তিনি। মৃত্যু আসন্ন জেনে সিপাহী মোস্তফা কামালকে নিদের্শ দেন আহত নান্নু মিয়াকে নিয়ে নিরাপদে চলে যাওয়ার। শত্র"র নজর এড়াতে মৃত্যুপথযাত্রী নূর মোহাম্মদ এস এল আর নিয়ে বীরবিক্রমের ঝাঁপিয়ে পড়েন শত্র"র উপর। একা আরো চার/পাঁচজন শত্র"কে খতমের পর হানাদারদের বেওনেটের আঘাতে শহীদ হন নূর মোহাম্মদ। তার ক্ষত বিক্ষত দেহ পড়ে থাকে ঝোপের ভিতর। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্্রুয়ারি নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্ম নেন। ডানপিটে ছেলে স্থানীয় বিদ্যালয়ে ৭ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে তৎকালীন ইস্ট পাকিস্তান রেজিমেন্টে (ই.পি.আর) যোগ দেন। পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ল্যান্স নায়েক নূর মোহাম্মদ ৮ নং সেক্টরে সাবেক ইপিআর ও বাঙালি সেনাদের নিয়ে গঠিত একটি কোম্পানিতে যোগ দেন। নিজের জীবনের চেয়ে দেশের স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেওয়ায় স্বাধীন দেশের সরকার তাকে সর্বশ্রেষ্ঠ বীরের মর্যাদা দেয়। স