২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরাতন ব্রহ্মপুত্রে নৌকাডুবি, নিখোঁজ ১১

মেলান্দহ উপজেলার শ্যামপুর ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মঙ্গলবার শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। নৌকার বেশিরভাগ যাত্রী সাঁতরে কূলে উঠতে পারলেও ১১ জন নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 12:28 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

জামালপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেলান্দহ উপজেলার শ্যামপুর ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মঙ্গলবার শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। নৌকার বেশিরভাগ যাত্রী সাঁতরে কূলে উঠতে পারলেও ১১ জন নিখোঁজ রয়েছেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের ঠিক আগে ওপারের কাজাইকাটা থেকে থেকে ১২০ জন যাত্রী নিয়ে নৌকাটি শ্যামপুর ঘাটে আসার পথে মাঝনদীতে ডুবে যায়। বেশির ভাগ যাত্রী সাঁতরে কূলে উঠতে পারলেও ১১ জনের সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে নারী ও শিশুসহ সাত জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে পুলিশ কর্মকর্তা জামাল উদ্দিন জানান। তারা হলেন, মেলান্দহের পূর্ব শ্যামপুর গ্রামের জামিরন বেওয়া (৭০), হাওয়া বেওয়া (৬০), আবু তালেব (৩০), আমডাঙ্গা গ্রামের নছিম উদ্দিন (৮০), কাজাইকাটা গ্রামের ডালিমন বেগম (৬০), মোশাররফ হোসেন (৮) ও রুবেল(৭)। ওসি জামাল জানান, ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তৎপরতা চলছে। নৌকাডুবির খবর পেয়ে জেলা প্রশাসক আব্দুল হক, সেনা ক্যাম্পের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু হেনা মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনায়েতুল