২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর আলীজান জুট মিলে আগুন

পাটজাত পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান আলীজান জুট মিলে সোমবার রাতে অগ্নিকাণ্ড হয়েছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 11:20 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

নরসিংদী, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাটজাত পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান আলীজান জুট মিলে সোমবার রাতে অগ্নিকাণ্ড হয়েছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ। মিলের উপব্যবস্থাপক আলতাফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ওই সময় শ্রমিকরা কাজ করছিল। দমকলকর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে আলতাফ হোসেন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭২০ ঘ.