শেরপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নালিতাবাড়ি উপজেলায় ছুরিকাঘাতে ফিরোজুল ইসলাম (৮) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বরুয়াজানি গ্রামের দর্শা নদীর তীর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা।
ফিরোজুলের বাবা রুহুল আমিন বাদি হয়ে নালিতাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রামের নুরুল হক (৪৭) এবং তার দুই ছেলে সামাদ (২৫) ও রুবেলকে (২০) গ্রেপ্তার করেছে।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে শিশুটিকে হত্যা করে লাশটি নদীর পাশে ফেলে রাখা হয়। লাশের গায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ।
নিহত ফিরোজ বরুজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬০৮ ঘ.
bdnews24