জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র তৈরি এবং ভোটার তালিকাভুক্ত করার জন্য জাতীয় রেজিষ্ট্রেশন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিষয়টি দেখভাল করছে। স্বরাষ্ট্র সচিব আবদুল করিম মঙ্গলবার সকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় রেজিষ্ট্রেশন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর আওতায় জন্ম নিবন্ধনসহ আর কোন বিষয়গুলো রাখা যায় তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সকল বিষয় পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।" কর্তৃপক্ষ গঠনের পর এখান থেকে ভোটার তালিকা তৈরি, জাতীয় পরিচয় পত্র দেয়া এবং জন্ম নিবন্ধনের কাজ করা হবে। কর্তৃপক্ষ গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সেল কাজ করছে।