ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নৌবাহিনীর কমান্ডার এম কুতুবউদ্দিন বখতিয়ারকে চট্টগ্রাম বন্দরের বিদ্যুৎ ও যান্ত্রিক বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় রোববার এই আদেশ দেয়।
ওই আদেশে বন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবে নিয়োগের জন্য এম কুতুবউদ্দিনকে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২১১২ ঘ.
bdnews24