বাগেরহাট, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চিংড়ি শিল্প রক্ষায় সবাইকে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে কৃষি, মৎস্য ও পশু সম্পদ উপদেষ্টা ড. সি এস করিম বলেছেন, "শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না। এ শিল্পকে বাঁচিয়ে রাখার বৃহত্তর স্বার্থে একে অন্যকে দোষারোপ না করে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি পক্ষগুলোকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।"
শুক্রবার দুপুরে বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'চিংড়ির গুণগত মান ও উৎপাদন ব্যবস্থাপনা উন্নয়ন গবেষণা' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।
সি এস করিম বলেন, "বিশ্বের প্রতিটি দেশের রফতানিযোগ্য পণ্যের মান নির্ধারণ করে সেই দেশের ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট পক্ষগুলো। বাংলাদেশের চিংড়ির মান নির্ধারণে 'শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন' এর মত প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত। সরকার পক্ষে একই সঙ্গে পণ্যের মূল্য বা মান নিয়ন্ত্রণ এবং পণ্যের বাজার স
bdnews24