কুষ্টিয়া, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকায় শুক্রবার একটি প্রাইভেট কারের ধাক্কায় এক মটর সাইকেল আরোহী মারা গেছেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ছালেহ জানান, দুপুর একটিার দিকে কুষ্টিয়া অভিমুখী মটর সাইকেলটিকে বিপরীতমুখী প্রাইভেট কারটি ধাক্কা দেয়। এতে মটর সাইকেল আরোহী উজ্জ্বল (৩৫) ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামে।
লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি ছালেহ বলেন, "প্রাইভেটকারটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৭ ঘ.
bdnews24