২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদ্যুতিক লাইন মেরামতের সময় পিডিবি কর্মীর মৃত্যু

নগরীর নালা পাড়ায় বৈদ্যুতিক লাইন মেরামতের সময় আলমগীর হোসেন (৫০) নামে পিডিবির এক লাইনম্যান মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 06:38 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

চট্টগ্রাম, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর নালা পাড়ায় বৈদ্যুতিক লাইন মেরামতের সময় আলমগীর হোসেন (৫০) নামে পিডিবির এক লাইনম্যান মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক জহির আহমদ জানান, নালা পাড়া মেমন হাসপাতালের কাছে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় বৃহস্পতিবার রাত নয়টার দিকে লাইনম্যান আলমগীর খুঁটি থেকে পড়ে যান। আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমআই/১২৩৮ ঘ.