চট্টগ্রাম, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার এলাকা থেকে বৃহস্পতিবার বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ একটি ট্রাক আটক করেছে বিডিআর।
বিডিআর-৪৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর একেএম নুরুল বাহার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাতটার দিকে রিয়াজুদ্দিন বাজার ওভারব্রিজের নিচ থেকে ট্রাকটি আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
তিনি জানান, ট্রাকটিতে ৩০ গাইট শাড়ি ছাড়াও বিপুল পরিমাণ থ্রি পিস ও পাঞ্জাবী পাওয়া গেছে। প্রতিটি গাইটে প্রায় দেড়শ শাড়ি ছিল। উদ্ধার করা কাপড়ের দাম আনুমানিক ৪০ লাখ টাকা বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এফএইচবি/জেকে/১৮৩৫ ঘ.
bdnews24