তাজুল ইসলাম রেজা
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
গাইবান্ধা, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রেণীকক্ষের চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ডসহ অধিকাংশ শিক্ষা উপকরণই নষ্ট। কোথাও ভবনের মেঝে দেবে গেছে, দেয়ালেও দেখা দিয়েছে ফাটল। বন্যায় বই-খাতা নষ্ট হয়ে যাওয়ায় নিু আয়ের পরিবারগুলোর শিক্ষার্থীরাও পড়েছেন বিপাকে। আর এর মধ্যেই শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে বন্যা দুর্গত গাইবান্ধা জেলার বিদ্যালয়গুলোতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়েও না পেয়ে শিক্ষকরা নিজেদের টাকায়ই আংশিক মেরামত করে পাঠদান শুরু করেছেন।
সা
bdnews24