২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বুধবার দুজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 12:13 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বুধবার দুজন নিহত হয়েছেন। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, নগরীর জিইসি মোড়ের কাছে নাসিরবাদ বয়েজ স্কুলের সামনে ট্রাকের ধাক্কায় হুমায়ুন কবির নামে সত্তরোর্ধ্ব এক ব্যক্তি বুধবার বিকালে নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ষোলশহর দুই নম্বর গেটের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে একটি রিকশাকে ধাক্কা দিলে রিকশারোহী হুমায়ুন কবির ঘটনাস্থলে মারা যান এবং রিকশাচালক আহত হন। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে চালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে বলে জানান খুলশী থানার উপ-পরিদর্শক মো. রফিক। তবে ট্রাক চালক ও আহত রিকশাচালকের নাম ওই পুলিশ কর্মকর্তা জানাতে পারেননি। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, জেলা শহরের বেদগ্রাম বাস স্ট্যান্ডে বুধবার সকালে বাসচাপায় জসিম কাজী (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শিশুটি সেবেদ গ্রামের লতিফ গাজীর ছেলে। বাসস্ট্যান্ডে দায়িত্বপালনরত ট্রাফিক সার্জেন্ট ইব্রাহিম খলিল জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসটি তাকে চাপা দিয়েই পালিয়ে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এমআই/১৮০৯ ঘ.