২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁও পাসপোর্ট অফিসে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু

ঢাকার আগারগাঁওয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিসে বুধবার থেকে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 11:27 AM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার আগারগাঁওয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিসে বুধবার থেকে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র সচিব মো. আবদুল করিম এর উদ্বোধন করেন বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, আবেদনকারীরা এ সেন্টারে ৫০০ টাকা ফি দিয়ে একদিনেই পাসপোর্টে পেশা, জন্ম তারিখ, নাম-ঠিকানা ও অন্যান্য পরিবর্তন সংযোজন করতে পারবেন। ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চালু থাকবে। এতে আরও বলা হয়, আগে এলে আগে পাবেন ভিত্তিতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের কাজ চলবে। তবে নারী, শিশু, বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমআই/১৭২৯ ঘ.