সিরাজগঞ্জ, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের এমএ মতিন বাস টার্মিনাল থেকে মঙ্গলবার দুপুরে র্যাব সদস্যরা দুটি হত্যা মামলার আসামি জিন্না মণ্ডলকে গ্রেপ্তার করেছে।
র্যাব কর্মকর্তা উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে বাস টার্মিনালে অভিযান চালিয়ে জিন্না মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের রুস্তম আলী মণ্ডলের ছেলে জিন্না দুটি হত্যা মামলার আসামি বলে ওই র্যাব কর্মকর্তা জানান।
কামরুল ইসলাম জানান, জিন্নাহকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এমআই/১৯১৭ ঘ.
bdnews24