২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

উল্লাপাড়া উপজেলার বনপাড়া-নাটোর মহাসড়কের গজা নামক স্থানে মঙ্গলবার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চার জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 01:12 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

সিরাজগঞ্জ, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উল্লাপাড়া উপজেলার বনপাড়া-নাটোর মহাসড়কের গজা নামক স্থানে মঙ্গলবার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চার জন আহত হয়েছেন। সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সলঙ্গা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের একজন ট্রাকের হেলপার আতাউর রহমান (৩৫)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাট উপজেলার গোপালনগর গ্রামে। তার বাবার নাম জগদুল প্রামাণিক। নিহত অপরজন ট্রাকের যাত্রী আবুল কালাম আজাদ। দূর্ঘটনার সময় তিনি ট্রাকের মালামালের ওপর ছিলেন। তার বাড়ি রজশাহীর পবা উপজেলার কৃঞ্চপুর গ্রামে। তার বাবার নাম আজিমুদ্দি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এমআই/১৯১৩ ঘ.