চট্টগ্রাম, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ৩ অক্টোবর চট্টগ্রাম আদালত ভবনের এজলাসে বোমা হামলার মামলায় চার জেএমবি সদস্যকে অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আতালতের বিচারক ইনামুল হক ভূঁইয়ার আদালতে এ মামলার অভিযোগ গঠন হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিউল মোর্শেদ চৌধুরী।
তিনি বলেন, "কোতোয়ালি থানায় দায়ের করা এ মামলায় চার আসামিকে তিনটি পৃথক ধারায় অভিযুক্ত করে ১৯০৮ সালের অস্ত্র আইনে অভিযোগ গঠন করা হয়।"
যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে তারা হলেন, আবদুল মালেক লাল্টু, শাহাদাত আলী, জাবেদ ইকবাল ও জাহিদুল ইসলাম সুমন।
একই আদালতে ২০০৫ সালের ১৪ ডিসেম্বর জেএমবির অস্ত্র উদ্ধারের ঘটনায় পাহাড়তলী থানায় দায়ের করা মামলায়ও অভিযোগ গঠন হয়। এতে জাবেদ ইকবাল ও রফিকুল ইসলাম নামে অপর এক জেএমবি সদস্যকে অভিযুক্ত করা হয়েছে বলে অ্যাডভোকেট শফিউল মোর্শেদ জানান।
তিনি বলেন, "আগামী ১ অক্টোবর উভয় মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য হয়েছে।"
এ দুটি মামলার প্রাথমিক অভিযোগপত্রে শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, আতাউর রহমান সানির নাম ছিল। কিন্তু ফাঁিসর আদেশ কার্যকর হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮৪০ ঘ.
bdnews24