ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আগরতলা সড়কের ব্রাহ্মণবাড়িয়ার ধরখার থেকে আখাউড়া চেক পোস্ট পর্যন্ত রাস্তার অনেক স্থান গাড়ি চলাচলের অনুপযোগী হওয়ায় তিন দিন ধরে আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
আখাউড়া স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা খুরশীদ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত তিন দিন ধরে এ বন্দরে আমদানি-রপ্তানি হয়নি।
আখাউড়া আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, ধরখার থেকে আখাউড়া স্থল বন্দর পর্যন্ত রাস্তাটির বিভিন্ন অংশ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক ও জনপথ বিভাগ কোনও ট্রাককে সাত টনের অতিরিক্ত মাল নিয়ে চলাচল করতে দিচ্ছে না। তাই ব্যবসায়ীরা নিজেদের ক্ষতি এড়াতে গত রোববার থেকে আমদানি-রপ্তানি রেখেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৯ ঘ.
bdnews24