২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় এলজিইডি'র ক্ষতি ৯০৪ কোটি টাকা

এবারের বন্যায় এলজিইডি'র আওতাধীন মূল এবং সংযোগ সড়ক, ব্রিজ-কালভার্টসহ মোট ৯০৪ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ৩৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ছাড় করা হয়েছে ৮০ কোটি টাকা। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রক্ষণাবেক্ষণ খাত থেকে এই অর্থ ব্যয় করা হবে। পরবর্তীতে বন্যা পুনর্বাসনের জন্য অর্থ বরাদ্দ হলে রক্ষণাবেক্ষণ খাতে সেই টাকা দেয়া হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে ১৯ আগস্ট জারি করা সরকারি চিঠি থেকে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসনের জন্য বরাদ্দকৃত সাড়ে ৩'শ কোটি টাকার মধ্যে প্রাথমিকভাবে ৮০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 07:32 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা,২৮ আগষ্ট,(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--এবারের বন্যায় এলজিইডি'র আওতাধীন মূল এবং সংযোগ সড়ক, ব্রিজ-কালভার্টসহ মোট ৯০৪ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ৩৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ছাড় করা হয়েছে ৮০ কোটি টাকা। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রক্ষণাবেক্ষণ খাত থেকে এই অর্থ ব্যয় করা হবে। পরবর্তীতে বন্যা পুনর্বাসনের জন্য অর্থ বরাদ্দ হলে রক্ষণাবেক্ষণ খাতে সেই টাকা দেয়া হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে ১৯ আগস্ট জারি করা সরকারি চিঠি থেকে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসনের জন্য বরাদ্দকৃত সাড়ে ৩'শ কোটি টাকার মধ্যে প্রাথমিকভাবে ৮০ কোটি টাকা ছাড় করা হয়েছে। আপাতত ২০০৭-২০০৮ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয়গুলো তাদের মেরামত ও রক্ষণাবেক্ষণ খাত থেকে এই টাকা ব্যয় করবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এবারের বন্যায় ৪০টি জেলায় এলজিইডি'র আওতাধীন ১৬ হাজার ২৮২ কিলোমিটার কাঁচা সড়ক, ৬ হাজার ৬৫৬ কিলোমিটার-পাকা সড়ক, ১ হাজার ৪৪৬টি ব্রিজ-কালভার্ট এবং ৫ হাজার ৮৬৫ কিলোমিটার সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অন্যান্য অবকাঠামোর মধ্যে ১৩০ কিলোমিটার শোল্ডার বাধ, বাউন্ডারি এবং বাঁধের ক্ষতি হয়েছে। সব মিলে মোট ক্ষতির পরিমাণ দাড়িয়েছে ৯০৪ কোটি ২১ লাখ ২৩ হাজার টাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ক্ষয়ক্ষতি সম্পর্কে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিজস্ব হিসাব, এলজিইডি'র হিসাব এবং জেলা প্রশাসকদের পাঠানো ক্ষতির বিবরণ মিলিয়ে এবারের ক্ষতির পরিমান নির্ধারন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুনর্বাসনে যাতে দেরি না হয় সেজন্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মেরামত এবং রক্ষনাবেক্ষণ খাত থেকে প্রাথমিকভাবে বরাদ্দ দেয়া হবে। এরপর ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব করে পুনর্বাসন কাজের জন্য বরাদ্দ দেয়ার পর সেই টাকা মন্ত্রণালয়গুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে রেখে দেবে। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী অর্থমন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তাদের উল্লিখিত খাত থেকে অর্থ ব্যয় করার অনুমতি দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এসকে/১৩২০ঘ.